IFA | রিপ্লে নিয়ে অনড় IFA, বয়কটের ডাক মহামেডানের! অনিশ্চয়তায় টুর্নামেন্ট!
Tuesday, September 22 2026, 4:08 pm

Key Highlightsকলকাতা লিগে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের রিপ্লে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে IFA শিল্ড না খেলার সিদ্ধান্ত নিল মহামেডান স্পোর্টিং।
কলকাতা লিগে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের রিপ্লে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে IFA শিল্ড না খেলার সিদ্ধান্ত নিল মহামেডান স্পোর্টিং। সোমবার IFA সচিব অনির্বাণ দত্তের সঙ্গে বৈঠকের পরও বরফ গলেনি। সংস্থা স্পষ্ট জানিয়ে দেয়, ম্যাচ পুনরায় আয়োজন অসম্ভব। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা খেল প্রতিযোগিতা।অন্যদিকে, এএফসি কাপের প্রস্তুতির কারণে ইস্টবেঙ্গল কোচ হাবাসও সিনিয়র দল নামাতে অনিচ্ছুক। তিনি কলকাতা লিগের দল নিয়ে খেলার পক্ষপাতী। মহামেডানের বিকল্প হিসেবে ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টসের মতো ক্লাবের নাম ভাবা হচ্ছে। তবে ৬ বিদেশি নিয়েই পুরোদমে মাঠে নামার প্রস্তুতি সারছে মোহনবাগান।


