Bus Fare | ভাড়া না বাড়ালে তুলে নেওয়া হবে বাস,পরিবহণ দপ্তরকে চিঠি বেসরকারি বাসমালিক সংগঠনের!
Friday, May 15 2026, 1:55 pm

Key Highlightsবাসভাড়া বাড়ানোর দাবিতে পরিবহণ দপ্তরকে চিঠি দিল বেসরকারি বাসমালিক সংগঠন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি সংকট দেখা দিয়েছে দেশে। এরমধ্যেই শুক্রবার ফের এক ধাক্কায় লিটার প্রতি ৩ টাকা ১১ পয়সা দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। এই অবস্থায় বাসভাড়া বাড়ানোর দাবিতে পরিবহণ দপ্তরকে চিঠি দিল বেসরকারি বাসমালিক সংগঠন। তাদের দাবি, আগেও বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার কমিটি তৈরি করার পরেও সুপারিশ কার্যকর হয়নি। বর্তমান পরিস্থিতিতে ভাড়া না বাড়লে বাস তুলে নেবেন বলেও দাবি করেন তাঁরা। বেসরকারি বাসমালিক সংগঠনের লেখা চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে অর্থাৎ করোনাকালের দু’বছর আগে শেষবার বাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পরিবহন দপ্তর
- পরিবহন


