Bangladesh | 'বাংলাদেশ জেগে উঠলে ভারত ছিন্নভিন্ন হয়ে যাবে..সেভেন সিস্টারকে স্বাধীন করতে পারি', ভুয়ো ভিডিও দেখে ওপার বাংলায় উত্তেজনা!

Tuesday, May 12 2026, 2:30 pm
Bangladesh | 'বাংলাদেশ জেগে উঠলে ভারত ছিন্নভিন্ন হয়ে যাবে..সেভেন সিস্টারকে স্বাধীন করতে পারি', ভুয়ো ভিডিও দেখে ওপার বাংলায় উত্তেজনা!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে সরকার বদলাতেই ভুয়ো ভিডিও দেখে বাংলাদেশে শুরু হয়েছে উত্তেজনা।


পশ্চিমবঙ্গে সরকার বদলাতেই ভুয়ো ভিডিও দেখে বাংলাদেশে শুরু হয়েছে উত্তেজনা। এই আবহে ঢাকার শাহাবাগে 'আজাদি আন্দোলন' ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশে অভিযোগ তোলা হয়, পশ্চিমবঙ্গে নাকি বিজেপি সরকার গঠন করার পরে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে। এই সমাবেশে মহম্মদ মাহফুজ নামে এক নেতা বলেন, 'বিজেপি সরকার যদি এমন চালিয়ে যায়, তাহলে এই শাহাবাগ থেকে আজাদি আন্দোলন শুরু হবে।' এরই সঙ্গে তিনি বলেন, 'বাংলাদেশের ওপর ভারত নির্ভরশীল। আমরা ভৌগলিক ভাবে এমন অবস্থানে আছি, যেখান থেকে আমরা ভারতের সেভেন সিস্টারকে স্বাধীন করতে পারি। বাংলাদেশ জেগে উঠলে ভারত ছিন্নভিন্ন হয়ে যাবে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File