Bikash Bhavan | পুজোর মুখে চাকরি হারানোর আশঙ্কা, বিকাশ ভবন অভিযানে ICT শিক্ষকেরা!

Monday, September 28 2026, 10:21 am
Bikash Bhavan | পুজোর মুখে চাকরি হারানোর আশঙ্কা, বিকাশ ভবন অভিযানে ICT শিক্ষকেরা!
highlightKey Highlights

দুর্গাপুজোর মুখে চাকরি হারানো এবং চাকরির স্থায়ীকরণের দাবিতে বিকাশ ভবন অভিযান চালালেন 'আইসিটি (ICT) ঐক্য মঞ্চের' ৬ ও ৭ ফেজ়ের শিক্ষকেরা।


দুর্গাপুজোর মুখে চাকরি হারানো এবং চাকরির স্থায়ীকরণের দাবিতে বিকাশ ভবন অভিযান চালালেন 'আইসিটি (ICT) ঐক্য মঞ্চের' ৬ ও ৭ ফেজ়ের শিক্ষকেরা। সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে এজেন্সি মারফত নিয়োগ পাওয়া প্রায় ৩,৭১৯ জন শিক্ষক অভিযোগ করেছেন, টেন্ডারের মেয়াদ শেষ হওয়ায় তাঁদের ছাঁটাইয়ের চিঠি দেওয়া হয়েছে। শিক্ষকদের দাবি, ১ থেকে ৫ ফেজ়ের শিক্ষকেরা সরকারি চুক্তিভিত্তিক কর্মীর স্বীকৃতি পেয়ে ২৫-৩০ হাজার টাকা বেতন পেলেও, ৬ ও ৭ ফেজ়ের শিক্ষকেরা পাঁচ বছর কাজ করার পরও এজেন্সির অধীনে থেকে মাত্র ৬-৮ হাজার টাকা পান। সমান যোগ্যতায় পরীক্ষা দিয়ে নিয়োগ পেলেও এই তীব্র বেতন-বৈষম্য ও ছাঁটাইয়ের প্রতিবাদে অবিলম্বে সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File