Ichapur | ইছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরিতে তৈরি হবে বোমার বডি-কামান যন্ত্রাংশ! নয়া প্রকল্পের উদ্বোধন রাজনাথের
Sunday, August 23 2026, 5:20 pm

Key Highlightsইছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরিতে এবার তৈরি হবে ৫০০ ও ১০০০ কেজির এরিয়াল বোমার বডি।
রবিবার কলকাতার গার্ডেন রিচ থেকে ভারচুয়ালি দুটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ৪৭৩.৮৪ কোটি টাকায় ইছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে নতুন ফরজিং প্ল্য়ান্ট। ২৭৭.৫৯ কোটি টাকায় পুরনো ২৬৫০ টনের প্রেসের বদলে বসছে ৩০০০ টনের নতুন প্রেস। ফ্যাক্টরি সূত্রে খবর, ইছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরিতে তৈরি হবে ৫০০ ও ১০০০ কেজির এরিয়াল বোমার বডি। তৈরি হবে বড় কামান, ভারী যুদ্ধাস্ত্র এবং আধুনিক অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশও। ইতিমধ্যেই এই ফ্যাক্টরিতে এরিয়াল বোমার বডি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তৈরি হয়েছে প্রোটোটাইপ।
- Related topics -
- রাজ্য
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- ফ্যাক্টরি
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


