ICC Men's T20 World Cup | বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তান মহারণ
Friday, February 13 2026, 3:51 pm

Key Highlightsপূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন প্রায় চার ঘণ্টা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনাও রয়েছে প্রায় ২৬ শতাংশ।
ICC Men's T20 World Cup-এ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে কলম্বোর উদ্দেশে রওনা দিয়েছে মেন্ ইন ব্লু। ১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান মহারণের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম (R Premadasa Stadium)। ম্যাচের আগেই চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন প্রায় চার ঘণ্টা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনাও রয়েছে প্রায় ২৬ শতাংশ। বৃষ্টির কারণে সম্পূর্ণ ম্যাচ ভেস্তে গেলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। তাতে ভারত সরাসরি সুপার ৮ পর্বে জায়গা করে নেবে।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট বিশ্বকাপ
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- পাকিস্তান
- ভারত


