ICC Calendar | ২০৩৫ সাল পর্যন্ত ক্রিকেটের একাধিক বড় প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করল ICC!

Key Highlights২০২৭ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০২৮ সালের পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের নিয়মও ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
রবিবার ইন্দোনেশিয়ার বালিতে বিশেষ বৈঠকে ২০৩৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক বড় প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করল আইসিসি (ICC)। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (LA28) ক্রিকেটের প্রত্যাবর্তনের জন্য যোগ্যতা অর্জন পর্বের দিনক্ষণ ও আয়োজক দেশের নামও জানিয়ে দিয়েছে বোর্ড। ২০৩৫ সালের মধ্যে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দু'টি একদিনের বিশ্বকাপ, তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং দু'টি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে। ২০২৯ সালের ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। ২০৩১ সালের একদিনের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। ২০২৯ ও ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডে। ২০২৯ সালের ফাইনাল চলবে ৮ থেকে ১২ জুন এবং ২০৩১ সালের ফাইনাল ১২ থেকে ১৬ জুন। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অংশ নেবে ১০টি দল। ফেব্রুয়ারি ও মার্চ মাসে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ২৩টি ম্যাচ হবে। ২০২৮ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবে ১৬টি দল।
- Related topics -
- খেলাধুলা
- ভারত
- আইসিসি
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ক্রিকেট
- মহিলা ক্রিকেটার
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ক্রিকেট বিশ্বকাপ
- ভারতীয় ক্রিকেটদল
- ইংল্যান্ড ক্রিকেট লীগ


