Mamata Banerjee | 'আমি ইস্তফা দেব না! আমরা ভোট হারিনি..I am now free bird'! হারের পর প্রথমবার সাংবাদিক বৈঠকে মমতা!
Tuesday, May 5 2026, 11:51 am

Key Highlightsসাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ভেবেছে আমি পদত্যাগ করতে যাব ? আমি যাব না আমি কেন যাব ? আমরা ভোট হারিনি। “
রাজ্যে গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছে তৃণমূল। হেরেছেন খোদ তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে একের পর এক মন্ত্রী। এবার সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ভেবেছে আমি পদত্যাগ করতে যাব ? আমি যাব না আমি কেন যাব ? আমরা ভোট হারিনি। আমি ইস্তফা দেব না। আমি এখন পদে নেই । I am now free birds.”তৃণমূল সুপ্রিমোর আরও হুঙ্কার, “ মা মাটি মানুষকে ধন্যবাদ। ওনারা ভোট দিয়েছিলেন। আমরা সেই ভোট রক্ষা করতে পারিনি। সিআরপিএফ গুণ্ডা র মতো আচরণ করেছে। যদি আমার পার্টির লোকজনের উপর অত্যাচার করো, তাহলে পরে সেটি ফেরত পাবে। ওরা এমনি জিতলে আমার কোনও কথা বলার ছিল না। কিন্তু তোমরা জোর করে ক্যাপচার করেছে। দশ জনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। যারা যেখানে যেখানে সমস্যা হয়েছে যাবে দেখবে।“
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- রাজ্য
- পশ্চিমবঙ্গ


