Donald Trump | ‘আমি ধর্ষক নই’, কী কারণে এমন প্রতিক্রিয়া দিলেন ডোনাল্ড ট্রাম্প?
Monday, April 27 2026, 9:09 am

Key Highlightsহামলাকারী নিজের ইস্তেহারে লিখেছিলেন, “একজন শিশুকামী, ধর্ষক ও বিশ্বাসঘাতককে তাঁর অপরাধ দিয়ে আমার হাত রাঙাতে দেব না”।
হোয়াইট হাউস প্রতিনিধিদের নিয়ে নৈশভোজ চলাকালীন মার্কিন প্রেসিডেন্টের ওপর প্রাণঘাতী হামলা চালানোর ঘটনা ঘটে। অভিযুক্ত কোল অ্যালেনকে ইতিমধ্যেই আটক করেছে সিক্রেট সার্ভিস। জানা গিয়েছে, হামলার ১০ মিনিট আগে তাঁর পরিবারকে একটি ম্যানিফেস্টো পাঠিয়েছিল অভিযুক্ত। তাতেই এমন কিছু লেখা যে মার্কিন প্রেসিডেন্ট বাধ্য হলেন প্রতিক্রিয়া দিতে। ট্রাম্প বললেন, ‘আমি ধর্ষক নই’। হামলাকারী নিজের ইস্তেহারে লিখেছিলেন, “একজন শিশুকামী, ধর্ষক ও বিশ্বাসঘাতককে তাঁর অপরাধ দিয়ে আমার হাত রাঙাতে দেব না”। আর সেই ইস্তেহার পরেই ক্ষোভ উগরে ট্রাম্প বলেন,“ওঁ (অভিযুক্ত) এটা লিখেছে। আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি। আমি শিশুকামী নই।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- হামলা


