Stock Market | ফিরে এলো ‘Black Monday’-র স্মৃতি! ৩০ শতাংশ বাড়লো অপরিশোধিত তেলের দাম, বিরাট পতন শেয়ার বাজারে!
Monday, March 9 2026, 7:14 am

Key Highlightsমধ্যপ্রাচ্চে যুদ্ধের প্রভাবে সপ্তাহের প্রথম দিন, সোমবার বিরাট পতন হলো শেয়ার বাজের।
মধ্যপ্রাচ্চে যুদ্ধের প্রভাবে সপ্তাহের প্রথম দিন, সোমবার বিরাট পতন হলো শেয়ার বাজের। ভারতীয় শেয়ার বাজারে ফিরে এলো ‘Black Monday’-র স্মৃতি। সোমবার ৯টা ৪৭ মিনিট পর্যন্ত ধাপে ধাপে ৭৭ হাজার পয়েন্টের নীচে নেমে গিয়েছে সেনসেক্স। সূচক পড়েছে ২ হাজার ৩০০ পয়েন্টেরও বেশি। ২.৯ শতাংশ পড়ে নিফটির সূচক নেমে এসেছে ২৩ হাজার ৭৪৩ পয়েন্টের নীচে। পড়েছে HPCL, BPCL, IOC, Savita Oil, GAIL এর মতো সংস্থার শেয়ারের দামও। উল্লেখ্য, এদিন বিশ্ববাজারে এক ধাক্কায় অপরিশোধিত তেলের ব্যারল প্রতি দাম ৩০ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ১১৭ মার্কিন ডলারে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- অপরিশোধিত তেল


