HS Exam Result 2026 | বৃহস্পতিতে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, বেলা ১১টায় খুলবে পোর্টাল, কীভাবে দেখবেন রেজ়াল্ট?
Thursday, May 14 2026, 3:23 am

Key Highlightsসংসদ সভাপতি পার্থ কর্মকার সকাল সাড়ে ১০টায় ফল ঘোষণা করবেন। বেলা ১১টায় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।
আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি পার্থ কর্মকার। বেলা ১১টায় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। যে সব ওয়েবসাইটে ফলাফল জানা যাবে, তার মধ্যে রয়েছে–https://result.wb.gov.in, http://www.indiaresults.com, https://www.results.shiksha এবং https://results.marksbee.com। ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। এ বছর উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন।
- Related topics -
- রাজ্য
- শিক্ষা
- উচ্চমাধ্যমিক
- উচ্চমাধ্যমিক রেজাল্ট
- ফলপ্রকাশ
- ফল


