HS Exam Result 2026 | উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ রাজ্যে, পাশের হারে এগিয়ে ছাত্রীরা!
Thursday, May 14 2026, 5:57 am

Key Highlightsএ বারের উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯১.২৩ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ।
রাজ্যে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বৃহস্পতিবার চতুর্থ সেমেস্টার, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরোনো বার্ষিক পদ্ধতি এই তিনটি ক্ষেত্রের ফলই প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯১.২৩ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৪.১৯%)। তার পরে রয়েছে হাওড়া (৯৩.৮৪%) এবং দক্ষিণ ২৪ পরগনা (৯৩.৭১%)। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।
- Related topics -
- রাজ্য
- শিক্ষা
- west bengal
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- উচ্চমাধ্যমিক
- উচ্চমাধ্যমিক রেজাল্ট
- উচ্চমাধ্যমিক 2025
- ফলপ্রকাশ
- শহর কলকাতা


