HS Exam 2027 Routine | সেপ্টেম্বরে শুরু তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক ২০২৭-এর রুটিন প্রকাশ বোর্ডের
Thursday, June 25 2026, 5:31 pm

Key Highlightsবৃহস্পতিবার সন্ধেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে।
বৃহস্পতিবার সন্ধেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে উচ্চ মাধ্যমিক ২০২৭-এর তৃতীয় সেমিস্টারের রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে, চলবে ৭ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। সব পরীক্ষাই হবে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। শুধুমাত্র ভিস্যুয়াল আর্টস, মিউজিক ও ভোকেশনাল পরীক্ষাগুলির সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। ২১ সেপ্টেম্বর সোমবার পরীক্ষা বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলগু ও পঞ্জাবি পরীক্ষা। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার হেলথ কেয়ার, অটোমোবাইল, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম ও হসপিটালাটি. প্লাম্বিং-সহ আরও একাধিক বিষয়ের পরীক্ষা, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ইংরেজি (বি), বাংলা (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংরেজি।
- Related topics -
- রাজ্য
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষাদফতর
- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
- মধ্যশিক্ষা পর্ষদ
- শিক্ষা
- শিক্ষার্থী
- উচ্চমাধ্যমিক


