Howrah Train | ভিড় কমাতে হাওড়া থেকে সরানো হচ্ছে ৪ ট্রেন! বড়ো পদক্ষেপ রেলের! কী করবেন যাত্রীরা?

Key Highlightsহাওড়ার দিকে আসা লোকাল ট্রেনগুলি যাতে সহজে প্ল্যাটফর্ম পায়, বিশেষ করে ডাউন ট্রেনগুলির ক্ষেত্রে যাতে সমস্যা না হয় এবং সময়সূচি মেনে ট্রেন চলে তার জন্য এই পদক্ষেপ।
সাঁতরাগাছি থেকে হাওড়ার মধ্যে ট্রেন ট্র্যাফিক কমিয়ে আনার জন্যে চারটি ট্রেনকে হাওড়া থেকে সরিয়ে শালিমার স্টেশনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলো দক্ষিণ-পূর্ব রেল। কোন কোন ট্রেন থামবে হাওড়ার বদলে শালিমারে? ২২৮৫১/২২৮৫২ সাঁতরাগাছি-ম্যাঙ্গালোর সেন্ট্রাল এক্সপ্রেস: ২৯ অক্টোবর থেকে শালিমার থেকে ছাড়ছে ও ফিরতি পথে শালিমারেই থামবে ট্রেনটি। ১৮০০৯/১৮০১০ সাঁতরাগাছি-অজমের এক্সপ্রেস: ৩০ অক্টোবর থেকে শালিমার থেকে ছাড়ছে ও ফিরতি পথে শালিমারেই থামবে ট্রেনটি। ২২৮১৭/২২৮১৮ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস: ৩০ অক্টোবর থেকে শালিমার থেকে ছাড়ছে ও ফিরতি পথে শালিমারেই থামবে ট্রেনটি। ১২৮৬৭/১২৮৬৮ হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস: ২৫ অক্টোবর থেকে শালিমার থেকে ছাড়ছে ও ও ফিরতি পথে শালিমারেই থামবে ট্রেনটি। ১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস: এখন থেকে এই ট্রেন হাওড়া ঢুকবে না। সাঁতরাগাছি স্টেশন থেকেই ছাড়বে এবং ফিরতি যাত্রা এই স্টেশনেই শেষ হবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- হাওড়া
- রেলওয়ে
- ট্রেন
- শালিমার স্টেশন
- হাওড়া স্টেশন
- শিয়ালদহ স্টেশন
- মাঝেরহাট স্টেশন


