Train Delay | ফের ট্রেন বিভ্রাট, সাঁতরাগাছির সিগন্যালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে মেদিনীপুর লোকাল! ভোগান্তিতে যাত্রীরা

Wednesday, September 9 2026, 3:02 pm
Train Delay | ফের ট্রেন বিভ্রাট, সাঁতরাগাছির সিগন্যালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে মেদিনীপুর লোকাল! ভোগান্তিতে যাত্রীরা
highlightKey Highlights

সাঁতরাগাছি স্টেশনে ঢোকার মুখেই সিগন্যালের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল ডাউন মেদিনীপুর লোকাল। আটকে রইল একাধিক লোকাল ট্রেন।


বুধে ট্রেন বিভ্রাট। এদিন দুপুরে সাঁতরাগাছি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল ডাউন মেদিনীপুর লোকাল। একের পর এক আটকে রইলো একাধিক ট্রেন। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এদিন দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ সাঁতরাগাছি স্টেশনে ঢোকার মুখে সিগন্যালে দাঁড়িয়ে যায় ডাউন মেদিনীপুর লোকাল। পরপর মোট চারটি লোকাল ট্রেন দীর্ঘক্ষণ সিগন্যালে আটকে থাকে বলে অভিযোগ যাত্রীদের। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় লাইন ধরেই হাঁটতে থাকেন অনেকে। বেশ কিছুক্ষন পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে পরপর চারটি লোকালকে সাঁতরাগাছি ঢোকার মুখে এতক্ষণ দাঁড় করিয়ে রাখা হল, তা এখনও স্পষ্ট নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File