Howrah Station | বন্দে ভারত বোঝাই লক্ষ লক্ষ টাকা-সোনা! হাওড়া স্টেশনে পুলিশের জালে অভিযুক্ত
Saturday, September 26 2026, 2:24 pm

Key Highlightsশুক্রবার পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে করে হাওড়ায় আসেন অভিযুক্ত ব্যক্তি। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করা হয়।
২১ লক্ষ টাকা ও সোনা সহ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো আরপিএফ। সূত্রের খবর, শুক্রবার পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে করে হাওড়ায় আসেন অভিযুক্ত। তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে পুলিশ। অভিযুক্তর ব্যাগ থেকে একুশ লক্ষ টাকা ও প্রায় ৩০.১৮০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা ও সোনার কোনও বৈধ নথি অভিযুক্ত ব্যক্তি দেখাতে পারেননি। সূত্রের খবর, বিহার থেকে এই টাকা ও সোনা ট্রেনে করে হাওড়ায় নিয়ে আসা হচ্ছিল। এরাজ্যে কাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল তা খতিয়ে দেখছে আরপিএফ।


