Howrah Station | ভররাতে চললো বুলডোজার! গুঁড়িয়ে দেওয়া হলো হাওড়া স্টেশন সংলগ্ন অবৈধ দোকান-স্টল
Sunday, May 17 2026, 3:46 am

Key Highlightsজবরদখল হটাতেই শনিবার রাতে এই অভিযান চালানো হয় বলে রেল সূত্রে জানা গিয়েছে। তবে এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি প্রশাসনের আধিকারিকরা।
বহুদিন ধরেই যাত্রীরা অভিযোগ করছিলেন, হাওড়া স্টেশন সংলগ্ন গুমটি, ঠেলাগাড়ি, অস্থায়ী দোকানের ভিড়ে স্টেশনে পৌঁছতে অসুবিধে হয়। এই পরিস্থিতি শুধরোতে অভিযানে নামল IOW এবং RPF। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ এলাকা ঘিরে ফেলে মাইকিং শুরু করে RPF এবং হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী। অভিযোগ, কেউই এগিয়ে এসে দোকান সরিয়ে নেয়নি। তারপরই গোটা এলাকা ঘিরে ফেলল পুলিশ এবং RPF। বুলডোজ়ার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকান, গুমটি, ডালা। এক ঘণ্টার মধ্যে খালি হয়ে যায় পুরো এলাকা।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- হাওড়া পুরসভা
- হাওড়া স্টেশন
- হাওড়া জেলা পুলিশ


