Howrah Shootout | ভোটের মুখে ফের শ্যুটআউট, ৬ রাউন্ড গুলিতে ঝাঁজরা হাওড়ার যুবক!
Wednesday, February 25 2026, 4:02 am

Key Highlightsওই এলাকার একটি চায়ের দোকানের সামনে থাকা সিসিটিভি ক্যামেরাতেই ধরা পড়ে গায়ে কাঁটা দেওয়া খুনের দৃশ্য।
সাতসকালে ভোরের হাওড়ায় চললো গুলি। স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোর ৪টে ১০ নাগাদ, হাওড়ার গোলাবাড়ির পিলখানায় স্থানীয় এক যুবককে লক্ষ করে ৬ রাউন্ড গুলি চালানো হয়েছে। ২ আততায়ী হেঁটে এসে মহম্মদ সফিকুল নামে ওই যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাতসকালে এহেন ভয়াবহ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই এলাকার একটি চায়ের দোকানের সামনে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে সফিকুলকে খুনের দৃশ্য।
- Related topics -
- রাজ্য
- হাওড়া
- হাওড়া ময়দান
- খুন
- খুনের চেষ্টা
- মৃত্যু


