Howrah Shootout | হাওড়ার প্রোমোটার খুনে ‘ভাঙা বালতি চক্র’? অভিযুক্তদের খুঁজতে ভিনরাজ্যে পাড়ি পুলিশের

Friday, February 27 2026, 1:40 pm
Howrah Shootout | হাওড়ার প্রোমোটার খুনে ‘ভাঙা বালতি চক্র’? অভিযুক্তদের খুঁজতে ভিনরাজ্যে পাড়ি পুলিশের
highlightKey Highlights

পুলিশ সূত্রে খবর, হারুন ও শফিকের মধ্যে অনেকদিন ধরেই ঝামেলা চলছিলো। সম্প্রতি একটি অনলাইন প্রতারণা কাণ্ডকে কেন্দ্র করে ঝামেলা হয়।


হাওড়া প্রোমোটার খুনে নয়া মোড়। ‘ভাঙা বালতি চক্র’ অর্থাৎ অর্ধেক দামে ব্র্যান্ডেড পোশাক দেওয়ার প্রলোভন দেখিয়ে কোনও ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার কুকীর্তিতে জড়িত ছিল মৃত শফিক এবং অভিযুক্তরা। তদন্তে পুলিশ জানতে পেরেছে, সম্ভবত হারুন তার দলে থাকা প্রতারিত সদস্যের ২ লক্ষ টাকা শফিকের কাছে তোলা হিসেবে চেয়েছিল। এই নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলা থেকেই খুন হতে হয়েছে শফিককে। অভিযুক্তদের ধরতে চারটি দল তৈরি করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, অভিযুক্তদের খুঁজতে ভিন রাজ্যেও পাড়ি দিয়েছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File