Howrah Express Train | ট্র্যাফিক ব্লকের জের, রাজধানী-দুরন্ত এক্সপ্রেসের রুট বদল! ঘুরপথে একাধিক ট্রেন

Key Highlightsট্র্যাফিক ব্লক-এর জেরে রুট বদলে যাচ্ছে হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়া রাজধানী, দুরন্ত এক্সপ্রেসের।
নর্দান রেলওয়ের তিলক ব্রিজ ও সাহিবাবাদ স্টেশনের মধ্যে ২৩ নম্বর ব্রিজে রিগার্ডিংয়ের কাজের জন্য ডিসেম্বর মাসে ২০ ঘণ্টা ৫১ মিনিট ট্র্যাফিক ব্লক থাকবে। ২৬ ডিসেম্বর সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ২৭ ডিসেম্বর ভোর ৪টা ৩৫ পর্যন্ত মোট ২০ ঘণ্টা ৫১ মিনিট ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। ১২২৭৪ নিউ দিল্লি - হাওড়া দুরন্ত এক্সপ্রেস, ১২৩০১ নিউ দিল্লি - হাওড়া রাজধানী এক্সপ্রেস, ১২৩০৪ নিউ দিল্লি - হাওড়া পূর্বা এক্সপ্রেস নিউ দিল্লি, তিলক ব্রিজ, সাহিবাবাদ জংশন হয়ে চলার বদলে নিউ দিল্লি, দিল্লি জংশন, দিল্লি শহদরা জংশন থেকে সাহিবাবাদ হয়ে চলবে। ১২৩১৪ নিউ দিল্লি - শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস (২৬ ডিসেম্বর) নিউ দিল্লি থেকে গাজিয়াবাদ জংশন, খুরজা জংশন, ইটাওয়া জংশন হয়ে চলার বদলে নিউ দিল্লি, পালওয়াল, আগ্রা ক্যান্টনমেন্ট, ভান্দাই জংশন হয়ে চলবে। ১২৩০১ হাওড়া - নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২৩১৩ শিয়ালদহ - নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস (২৫ ডিসেম্বর) গাজিয়াবাদ জংশন, সাহিবাবাদ জংশন, আনন্দ বিহার, তিলক ব্রিজ, নিউ দিল্লি হয়ে চলার বদলে তুঘলকাবাদ জংশন, আগ্রা ক্যান্টনমেন্ট, পালওয়াল হয়ে দিল্লি যাবে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- দূরপাল্লার ট্রেন
- ট্রেন
- স্পেশাল ট্রেন বাতিল
- ট্রেন অবরোধ
- শতাব্দী এক্সপ্রেস
- ট্র্যাফিক


