Howrah Puja Special Train | ষষ্ঠী থেকে দশমী হাওড়া শাখায় চলবে বিশেষ ট্রেন! জানুন বিস্তারিত
Thursday, October 8 2026, 5:18 pm

Key Highlightsপুজোর দিনগুলিতে হাওড়া ও শিয়ালদহ দুই শাখার যাত্রীদের সুবিধার্থে সংযোগকারী ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ষষ্ঠী থেকে বিজয়া দশমী, অর্থাৎ ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত হাওড়া ডিভিশনে যাত্রী সামলাতে সাত জোড়া বিশেষ দূরপাল্লার ট্রেন চালানোর ঘোষণা করলো রেল কতৃপক্ষ। বর্ধমান-হাওড়া, হাওড়া-চন্দনপুর, ব্যান্ডেল-হাওড়া এবং তারকেশ্বর-শেওড়াফুলি-সহ একাধিক রুটে এই রাতের পরিষেবা পাওয়া যাবে। একটি বিশেষ ট্রেন রাত ১১:০০টায় শিয়ালদহ থেকে ডানকুনি অভিমুখে ছাড়বে, রাত ১১:৫২ মিনিটে ফিরে আসবে। আরেকটি বিশেষ ট্রেন রাত ১২:৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে নৈহাটির উদ্দেশে রওনা হবে, রাত ১:১৫ মিনিটে ফিরে আসবে। পুজোর দিনগুলিতে হাওড়ায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৬৪ জন আরপিএফ আধিকারিক এবং ২৫৪ জন কর্মী।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- হাওড়া স্টেশন
- হাওড়া
- লোকাল ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- ট্রেন
- ২০০ লোকাল ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা
- দুর্গাপুজো


