Howrah | ছুর্টির দিনে বেনারস ব্রিজে বন্ধ ভারী যান চলাচল, রেল ওভার ব্রিজ প্রকল্পে হাত প্রশাসনের
Sunday, June 7 2026, 4:49 am

Key Highlightsদীর্ঘদিন ধরে আটকে থাকা নতুন সেতুর অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে রেল ও প্রশাসন।
বহুদিন ধরে আটকে থাকা বেনারস রোড রেল ওভার ব্রিজ সংস্কার প্রকল্পে কাজ শুরু প্রশাসনের। প্রশাসন জানিয়েছে, আগামী দু মাস জরাজীর্ণ এই সেতু সংস্কার এবং অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ চলবে। এর জেরে আজ, রবিবার থেকে সালকিয়া ও লিলুয়ার বামুনগাছির সংযোগকারী এই ব্রিজে ভারী ও মাঝারি যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধায় আপাতত টোটো, রিকশা, মোটরবাইক এবং অন্যান্য হালকা যান চলাচল চালু রাখা হচ্ছে। স্থানীয়দের মতে, নতুন সেতু চালু হলে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষদের যাতায়াতের ভোগান্তি কমবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- হাওড়া পুরসভা
- হাওড়া ব্রিজ
- হাওড়া জেলা
- হাওড়া জেলা প্রশাসন
- হাওড়া স্টেশন
- পশ্চিমবঙ্গ


