Howrah Shootout | হাওড়া শুট আউট কাণ্ডে নয়া মোড়, ব্যবসায়ী খুনে জড়িত সন্দেহে আটক ৩
Thursday, February 26 2026, 5:31 am

Key Highlightsযাঁদের আটক করা হয়েছে, তাঁরা প্রোমোটার সফিক খান খুনে অভিযুক্ত হারুন খান ও রোহিতকে পালাতে ও আশ্রয় দিতে সাহায্য করেছিল।
প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে বুধবার দুই দুষ্কৃতী হারুন খান ও রফাকাত হোসেন তাদের পরিচিত মহম্মদ শফিককে গুলি করে খুন করে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাওড়ার পিলখানা এলাকায়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, খুনে জড়িত সন্দেহে তিন জনকে আটক করল পুলিশ। যাঁদের আটক করা হয়েছে তাঁদের নাম মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল ও দিলদার হোসেন। অভিযোগ, প্রোমোটার খুনে অভিযুক্ত হারুন খান ও রোহিতকে পালাতে ও আশ্রয় দিতে সাহায্য করেছিল তারা।
- Related topics -
- শহর কলকাতা
- হাওড়া
- খুন


