Howrah | চব্বিশ ঘণ্টা পার, খোঁজ নেই মেয়ের, কী বলছেন নিখোঁজ দময়ন্তীর মা-বাবা?
Friday, July 17 2026, 2:42 pm

Key Highlightsকিশোরী শুটারকে শেষ বার দেখা গিয়েছিল হাওড়া স্টেশনে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গোলাপি রঙের হাফ টি-শার্ট আর হাফ প্যান্ট পরে হাওড়া স্টেশনের ৪-৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাচ্ছে সে।
বৃহস্পতিবার কেনাকাটা করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে রাজ্যস্তরের প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন (১৫)। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল পৌনে দশটা নাগাদ দুধ কিনতে বেরিয়েছিল দময়ন্তী। তার পরে আর ফেরেনি। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে বাবা ধ্রুবজ্যোতি সেনকে ফোন দিয়ে দেয় দময়ন্তী। বুধবার রাতে ফোন দিতে ভুলে গিয়েছিল দময়ন্তী। দময়ন্তীর মা মৌমিতার কথায়, ‘ঘুমোতে যাওয়ার আগে ওর বাবা ফোনটা চেয়ে নিয়েছিল।’ দময়ন্তীর বাবার কথায়, ‘ও কিন্তু ফোন অ্যাডিক্ট নয়। প্রতিদিন নিজেই আমায় দিয়ে দেয়। সেই দিন ভুলে গিয়েছিল। তাই আমি চেয়েছিলাম।’ তবে কী ফোন নেওয়ার ঘটনাই কষ্ট দিল সদ্য কৈশোরে পা দেওয়া দময়ন্তীর?
- Related topics -
- রাজ্য
- হাওড়া
- হাওড়া স্টেশন
- হাওড়া জেলা প্রশাসন
- নিখোঁজ
- খেলোয়াড়


