Howrah | প্রেমের প্রস্তাবে 'না', প্রকাশ্যে ছাত্রীকে ছুরির মেরে খুন যুবকের! চাঞ্চল্য ডোমজুড়ে
Wednesday, July 15 2026, 4:30 pm

Key Highlightsস্কুল ফেরত ছাত্রীকে উত্তক্ত করা ও প্রেমের প্রস্তাব। রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত এক যুবকের।
ভর সন্ধ্যায় এক ছাত্রীকে প্রকাশ্যে ছুরির কোপ এক যুবকের। ঘটনাটি ঘটেছে ডোমজুরের দক্ষিণ মহিয়ারী চাঁদনী বাজার এলাকায়। অভিযুক্ত যুবকের নাম সমীর দাস। অভিযোগ, মৃত ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত। প্রস্তাব প্রত্যাখ্যান করে এদিন আন্দুল খাটির বাজার চাঁদনিবাগান এলাকায় একেবারে প্রধান রাস্তার উপর ওই ছাত্রীকে প্রকাশ্যে ছুরির কোপ মারে অভিযুক্ত যুবক। আহত ছাত্রীকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনা নজরে আসতেই যুবককে বেধড়ক মারধর করে পুলিশের খবর দেন স্থানীয়রা। যুবককে উদ্ধার করে ডোমজুর থানা পুলিশ। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
- Related topics -
- শহর কলকাতা
- হাওড়া
- হাওড়া স্টেশন
- হাওড়া পুরসভা
- হাওড়া জেলা
- হাওড়া জেলা প্রশাসন
- হাওড়া জেলা পুলিশ
- খুন
- ডোমজুড়
- পশ্চিমবঙ্গ


