Howrah | অবশেষে বাড়ি ফিরলেন শুটার দময়ন্তী, 'সুস্থ অবস্থায় পাওয়া গেছে'- জানালেন কোচ

Saturday, July 18 2026, 4:04 am
Howrah | অবশেষে বাড়ি ফিরলেন শুটার দময়ন্তী, 'সুস্থ অবস্থায় পাওয়া গেছে'- জানালেন কোচ
highlightKey Highlights

শনিবার সকালেই তাকে সুস্থ ভাবে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কোচ তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত জাতীয় স্তরের শুটার জয়দীপ কর্মকার।


বৃহস্পতিবার কেনাকাটা করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল রাজ্যস্তরের প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন (১৫)। অবশেষে পাওয়া গিয়েছে নিখোঁজ রাজ্য স্তরের প্রতিভাবান শুটার দময়ন্তী সেনকে। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় কোচ তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত জাতীয় স্তরের শুটার জয়দীপ কর্মকার জানিয়েছেন তাকে সুস্থ ভাবে পাওয়া গিয়েছে। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে দময়ন্তীকে উদ্ধার করা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আশপাশের লোকজন তাকে দেখতে পেয়ে বাড়িতে খবর দেন তার পরেই পরিবারের লোক সেখানে উপস্থিত হয়ে দময়ন্তীকে উদ্ধার করে। দময়ন্তী কোথায় এবং কেন গিয়েছিল তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File