Howrah | ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ! মালদায় গ্রেপ্তার ইউটিউবার ও সিভিক ভলান্টিয়র

Key Highlightsইউটিউবারের সাহায্য নিয়েই সিভিক ভলান্টিয়র তন্ময় ঘোষ স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি করেন বলে অভিযোগ ওঠে।
ব্যবসায়ীকে তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার এবং এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে জগাছা থানার পুলিশ। ধৃতদের নাম তন্ময় ঘোষ (সিভিক ভলান্টিয়র) ও ইউটিউবার (অনির্বাণ ঘোষ)। অনির্বান ইউটিউবে স্থানীয় খবর পরিবেশন করেন। স্থানীয় সূত্রে খবর, রামরাজাতলা স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর একটি গ্যারেজ রয়েছে। গ্যারেজটি রেলের জমির ওপর তৈরি, এই ভয় দেখিয়ে অভিযুক্তরা তাঁর কাছ থেকে মোট ৩০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। অভিযোগকারী ব্যবসায়ী জানিয়েছেন, তিনি দুই দফায় অভিযুক্তদের মোট ২৫ হাজার টাকা দেন (প্রথমে নগদ ২০ হাজার টাকা এবং পরে ইউপিআইয়ের মাধ্যমে ৫ হাজার টাকা)। তা সত্ত্বেও আরও টাকা দাবি করে মানসিক নির্যাতন চালানোয় অবশেষে জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- হাওড়া
- হাওড়া জেলা পুলিশ
- হাওড়া জেলা প্রশাসন
- হাওড়া জেলা
- সিভিক ভলান্টিয়ার
- youtuber
- গ্রেফতার


