Howrah | হাওড়া ময়দান চত্বরে চলল বুলডোজ়ার, ভাঙা হলো ৩০টি বেআইনি দোকান!
Wednesday, July 8 2026, 2:35 pm

Key Highlightsবুধবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালের সামনে বিপ্লবী হরেন ঘোষ সরণির দু’পাশে কমপক্ষে ৩০টি বেআইনি দোকান ভেঙে ফেলা হয়।
বুধবার হাওড়া ময়দান চত্বরে চললো বুলডোজার। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে হাওড়া জেলা হাসপাতালের সামনে বিপ্লবী হরেন ঘোষ সরণির দু’পাশে কমপক্ষে ৩০টি বেআইনি দোকান ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিরাট পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স। প্রশাসন সূত্রে খবর, দিন কয়েক আগে দোকান মালিকদের নোটিস দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তাঁরা না ওঠায় এ দিন উচ্ছেদ অভিযান চালানো হয়।
- Related topics -
- রাজ্য
- হাওড়া
- হাওড়া জেলা
- হাওড়া ময়দান
- হাওড়া পুরসভা


