Howrah Municipal Corporation | কাটবে জট, বিধানসভায় আসছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল
Saturday, February 7 2026, 4:52 am

Key Highlightsবর্তমানে হাওড়া পুরসভায় মোট ৫০টি ওয়ার্ড রয়েছে। নতুন বিল আইনে পরিণত হলে ওয়ার্ড সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৬।
শুক্রবার বিধানসভায় অধিবেশন শেষের পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে কার্যবিবরণী কমিটির বৈঠক বসে। আজ শনিবার চলতি অধিবেশনের শেষ দিনে বিধানসভায় ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল ২০২৬’ পেশ করা হবে। এই বিল অনুযায়ী হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হবে ৬৬। নতুন প্রশাসনিক পরিকাঠামোর আওতায় পুরসভার সঙ্গে আরও ১৬টি ওয়ার্ড যুক্ত করার প্রস্তাব আনা হচ্ছে বিধানসভায়। বিলে স্বাক্ষর করলেই, হাওড়া পুরসভা ভোটে আর কোনও জটিলতা থাকবে না বলেই দাবি পুর ও নগরোন্নয়ন দফতরের একাংশের।
- Related topics -
- শহর কলকাতা
- হাওড়া পুরসভা
- হাওড়া
- হাওড়া স্টেশন
- হাওড়া জেলা প্রশাসন
- হাওড়া জেলা পুলিশ
- বিধানসভা নির্বাচন
- বিধানসভা ভবন
- কলকাতা পুরসভা


