Kharagpur Train | রিমডেলিংয়ের কাজের জন্যে হাওড়া-খড়্গপুর শাখায় ৫১টি ট্রেন বাতিল রেলের!

Saturday, September 19 2026, 3:19 am
Kharagpur Train | রিমডেলিংয়ের কাজের জন্যে হাওড়া-খড়্গপুর শাখায় ৫১টি ট্রেন বাতিল রেলের!
highlightKey Highlights

চেঙ্গাইল রেল ইয়ার্ডে রিমডেলিংয়ের কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে।


চেঙ্গাইল রেল ইয়ার্ডে রিমডেলিংয়ের কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাওড়া-খড়্গপুর শাখায় লোকাল ও এক্সেপ্রেস মিলিয়ে মোট ৫১টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস এবং হাওড়া-দিঘা এক্সপ্রেস। ১০ অক্টোবর বন্ধ থাকবে হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। ১১ অক্টোবর বাতিল করা হয়েছে সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। পুজোর আগে একাধিক ট্রেন বাতিলের জেরে চিন্তায় যাত্রীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File