Howrah | স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও পচা খাবার! হাওড়ায় বন্ধ নামী রেস্তোরাঁ ও বেকারি!
Monday, September 7 2026, 1:07 pm

Key Highlightsখাদ্য সুরক্ষা দপ্তরের লাগাতার অভিযানের মুখে পড়ল হাওড়ার একাধিক খাবার দোকান ও রেস্তোরাঁ।
খাদ্য সুরক্ষা দপ্তরের লাগাতার অভিযানের মুখে পড়ল হাওড়ার একাধিক খাবার দোকান ও রেস্তোরাঁ। সোমবার ডোমজুড়ের কাটলিয়ায় ফুড সেফটি ও ফায়ার লাইসেন্স না থাকা এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে একটি বেকারি বন্ধ করে দেন আধিকারিকরা। এরপর জাতীয় সড়ক সংলগ্ন একটি নামী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে পচা মাছ ও মাংস উদ্ধার করা হয়। স্বাস্থ্যবিধি না মানায় রেস্তোরাঁটির লাইসেন্স স্থগিত রেখে সাময়িকভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোলে আরেকটি নামী রেস্তোরাঁয় তল্লাশি চালায় হাওড়া পুরসভা ও খাদ্য সুরক্ষা দপ্তর। কেনা কাটার তারিখ না থাকা খাবার এবং ফ্রিজে রাখা পনিরে চুল মেলায় সব খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রেস্তোরাঁটিকে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাওড়া
- স্বাস্থ্য
- খাদ্য
- খাদ্য সুরক্ষা
- রেস্তোরাঁ


