Howrah | ইনস্টাগ্রামে প্রেমের ফাঁদ! অপহৃত হাওড়ার একাদশ শ্রেণির ছাত্রী উদ্ধার নিউ মার্কেটের হোটেল থেকে!
Thursday, September 10 2026, 11:24 am

Key Highlightsইনস্টাগ্রামে বিদেশ যাত্রা ও চাকরির প্রলোভনের ফাঁদে ফেলে হাওড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা।
ইনস্টাগ্রামে বিদেশ যাত্রা ও চাকরির প্রলোভনের ফাঁদে ফেলে হাওড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা। অভিযোগ পাওয়ার ৩ দিনের মাথায় কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে উদ্ধার করল হাওড়ার জগৎবল্লভপুর থানার পুলিশ।গত ৭ সেপ্টেম্বর স্কুলেই যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে বাসে চেপে ধর্মতলায় যায় ওই ছাত্রী। সাইবার অপরাধীরা তাকে আগে থেকে বুক করা হোটেলে আটকে রেখে পরিবারকে খুনের হুমকি দিয়ে টাকা দাবি করে। ফোন ট্র্যাক করে অভিযান চালালেও অপহরণকারীরা অধরা। পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং এই চক্রের সাথে বিহার, উত্তরপ্রদেশ ও হরিয়ানার যোগ রয়েছে বলে জানায়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাওড়া
- ক্রাইম
- অপহরণ


