Howrah Bridge | প্রায় ২২ কোটির খরচে লাইট অ্যান্ড সাউন্ড শো-র ব্যবস্থা হাওড়া ব্রিজে! উৎসবমুখর বঙ্গে চমক আলোকসজ্জায়

Friday, September 18 2026, 4:50 am
Howrah Bridge | প্রায় ২২ কোটির খরচে লাইট অ্যান্ড সাউন্ড শো-র ব্যবস্থা হাওড়া ব্রিজে! উৎসবমুখর বঙ্গে চমক আলোকসজ্জায়
highlightKey Highlights

রাজ্যের বিভিন্ন উৎসবমুখর দিনে এভাবেই সেজে উঠবে হাওড়া ব্রিজ। প্রায় ২২ কোটির বেশি খরচ করে হাওড়া ব্রিজে ডায়নামিক আর্কিটেকচারাল ইলুমিনেশন আনা হয়েছে।


বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রংবেরঙের আলোয় সেজে ওঠে হাওড়া ব্রিজ। প্রশাসন জানিয়েছে, এবার থেকে যেকোনো উৎসবে এভাবেই সেজে উঠবে হাওড়া ব্রিজ। ইতিমধ্যেই প্রায় ২২ কোটির বেশি খরচ করে হাওড়া ব্রিজে ডায়নামিক আর্কিটেকচারাল ইলুমিনেশন আনা হয়েছে। এই প্রযুক্তির পরামর্শদাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়। আলোকসজ্জার বিশেষ বৈশিষ্ট্য: 1. ব্রিজের দক্ষিণ দিকের প্রোফাইল, ক্রাউন-সহ আলোকসজ্জা। 2. ব্রিজের সম্পূর্ণ স্কেলেটাল সারফেসে আলোকসজ্জা। 3. ব্রিজের সম্পূর্ণ কাঠামো বা ভলিউম আলোকিত করা। 4. মূল পাইলনগুলিতে বিশেষ আলোকসজ্জা। দুর্গাপুজো,পুজোর অন্যান্য বিশেষ অনুষ্ঠান, দিওয়ালি, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, হোলি ইত্যাদি উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে হাওড়া ব্রিজে আলোর থিম পরিবর্তন করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File