Aadhaar Update | আধার ও প্যানে কার্ডে কীভাবে বদলাবেন নতুন ঠিকানা? জানুন সহজ উপায়!

Friday, August 28 2026, 12:03 pm
Aadhaar Update | আধার ও প্যানে কার্ডে কীভাবে বদলাবেন নতুন ঠিকানা? জানুন সহজ উপায়!
highlightKey Highlights

নতুন বাড়ি কেনা বা ঠিকানা বদল হলে আধার ও প্যান কার্ড আপডেট করা অত্যন্ত জরুরি।


নতুন বাড়ি কেনা বা ঠিকানা বদল হলে আধার ও প্যান কার্ড আপডেট করা অত্যন্ত জরুরি। তথ্যে অমিল থাকলে ব্যাঙ্ক KYC, আয়কর রিটার্ন ফাইল কিংবা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আধার অনলাইনে আপডেট করতে UIDAI-এর ‘My Aadhaar’ পোর্টালে লগইন করে নতুন ঠিকানা ও প্রমাণপত্র জমা দিতে হয়। প্যান কার্ডের ক্ষেত্রে NSDL বা UTIITSL ওয়েবসাইটে গিয়ে সংশোধনের আবেদন জানিয়ে নথিপত্র আপলোড ও ফি দিতে হয়। পাসপোর্ট, ভোটার কার্ড বা বিদ্যুৎ বিলের মতো বৈধ নথি ব্যবহার করে সহজেই আধার ও প্যান আপ টু ডেট রাখা সম্ভব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File