Annapurna Yojana | এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? কীভাবে দেখবেন কারণ? কীভাবেই বা করবেন পুনরায় আবেদন?

Tuesday, August 18 2026, 3:13 pm
Annapurna Yojana | এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? কীভাবে দেখবেন কারণ? কীভাবেই বা করবেন পুনরায় আবেদন?
highlightKey Highlights

১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে মহিলাদের অ্যাকাউন্টে।


১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। আগামী দুই-তিন ধরে এই প্রক্রিয়া চলবে। কিন্তু অনেকের অভিযোগ, এখনও টাকা পাননি বহু মহিলা। এদিকে 'সোশ্যাল রেজিস্ট্রি' (Social Registry) পোর্টালও বন্ধ। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, ভেরিফিশনের জন্য কাজ চলছে পোর্টালে। তাই বন্ধ রাখা হয়েছে। ১৯ অগস্ট থেকে পোর্টাল খুলে দেওয়া হবে। জানা গিয়েছে, ওই পোর্টালেই প্রকাশ করা হবে যাদের নাম বাদ গিয়েছে তাঁদের তালিকা। সেখানেই স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে নাম বাতিলের কারণ। তবে আপনাকে অপেক্ষা করতে হবে ২০ অগস্ট পর্যন্ত। কারণ, ওইদিন পর্যন্ত টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও না হলে 'সোশ্যাল রেজিস্ট্রি' পোর্টালেই ফের আবেদন করতে পারবেন। পোর্টালে গিয়ে প্রথমে দেখে নিন কেন নাম বাদ দেওয়া হয়েছে। এরপর সঠিক তথ্য দিয়ে ক্লেইম ও অবজেকশন করা যাবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File