WBJEE Result 2026 | আজ প্রকাশ হবে WBJEE-এর ফলাফল, কীভাবে দেখবেন রাজ্য জয়েন্টের রেজাল্ট?

Thursday, June 18 2026, 6:18 am
WBJEE Result 2026 | আজ প্রকাশ হবে WBJEE-এর ফলাফল, কীভাবে দেখবেন রাজ্য জয়েন্টের রেজাল্ট?
highlightKey Highlights

আজ, বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্টের ফলাফল (WBJEE) ঘোষণা করা হবে।


আজ, বৃহস্পতিবার  দুপুর ১ টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্টের ফলাফল (WBJEE)  ঘোষণা করা হবে। তবে পরীক্ষার্থীরা বিকেল চারটে থেকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in থেকে নিজেদের ‘র‍্যাঙ্ক কার্ড’ (Rank Card) ডাউনলোড করে জানতে পারবেন নিজের ফলাফল। অনলাইনে কীভাবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল দেখবেন? পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in-তে যেতে হবে। এরপুর হোমপেজে থাকা ‘View / Download Rank Card for WBJEE 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে। নতুন যে পেজ খুলে যাবে, সেখানে নিজের অ্যাডমিট কার্ড নম্বর দিতে হবে। তারপরই স্ক্রিনে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট দেখাবে। সেখান থেকেই নিজেদের ‘র‍্যাঙ্ক কার্ড’ (Rank Card) ডাউনলোড করে নিতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File