SIR | প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, কোথায় কীভাবে দেখবেন তালিকা?
Tuesday, March 24 2026, 9:08 am

Key Highlightsপ্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা বেরোনোর পর ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীন। কত নাম বাদ পড়বে, তা নিয়ে চলে জোর জল্পনা।
প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা বেরোনোর পর ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীন। কত নাম বাদ পড়বে, তা নিয়ে চলে জোর জল্পনা। অবশেষে সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরল সোমবার রাত প্রায় পৌনে বারোটা নাগাদ। কমিশনের ওয়েবসাইট ও ECI অ্যাপে দেখা যাবে নাম। অর্থাৎ voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখতে পারেন। এছাড়াও নাম দেখা যাবে ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে, ECI নেট অ্যাপে। অফলাইনেও দেখা যাবে নাম। সেক্ষেত্রে জেলাশাসকের অফিসে গিয়ে তালিকা দেখতে পারেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নির্বাচন কমিশন
- সিএসআইআর


