T20 WC | নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বজয় ভারতের, জেতার জন্য কত টাকা পাবে টিম ইন্ডিয়া?

Monday, March 9 2026, 6:01 am
T20 WC | নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বজয় ভারতের, জেতার জন্য কত টাকা পাবে টিম ইন্ডিয়া?
highlightKey Highlights

নিউজিল্যান্ডকে ৯৬ রানে গুঁড়িয়ে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করলো ভারত।


নিউজিল্যান্ডকে ৯৬ রানে গুঁড়িয়ে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করলো ভারত। জানেন এই জয়ের জন্য কত টাকা পাবে টিম ইন্ডিয়া? এই বছর টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৭ কোটি ৪৮ লক্ষ টাকা। রানার্স আপ দল পাবে ১৪.৫৬ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৭.২৪ কোটি টাকা করে। সুপার এইটে ওঠা প্রতিটা দল পাবে ৩.৮ কোটি টাকা করে। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলি পাবে ২.২৯ কোটি টাকা। এর বাইরেও প্রতিটি ম্যাচ জেতার জন্য আলাদা করে টাকা পাবে দলগুলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File