Election Commission | বাংলায় কত দফায় হবে ভোট? কী জানালেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার?
Tuesday, March 10 2026, 10:02 am

Key Highlightsবাংলায় দু’দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটের দফা নিয়েও কথা বলেন নির্বাচন কমিশনার।
ছাব্বিশের নির্বাচন হিংসা ও চাপমুক্ত করতে সমস্ত রাজনৈতিক দল ও ভোটারদের কাছে আর্জি জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই সঙ্গে বাংলায় দু’দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটের দফা নিয়েও কথা বলেন নির্বাচন কমিশনার। CEC জানিয়েছে, এক কিংবা দু’দফায় ভোট চায় বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে কত দফায় ভোট হবে সে বিষয়ে দিল্লি ফিরে নিশ্চিত করা হবে। বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করে ভোটের দফা ঠিক হবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন


