West Asia Conflict | পশ্চিম এশিয়ায় যুদ্ধে বলি কত ভারতীয়? ২৮ ফেব্রুয়ারি থেকে দেশে ফিরেছেন প্রায় সাড়ে ৫ লক্ষ যাত্রী!
Tuesday, March 31 2026, 2:41 pm

Key Highlightsবিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার সংঘর্ষে এখনও পর্যন্ত আটজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন।
ইরান-আমেরিকার সংঘর্ষ এখনও থামার নাম নেই। এদিকে যুদ্ধের জেরে প্রাণ হারাচ্ছেন আম জনতা। বলি হচ্ছেন ভারতীয়রাও। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার সংঘর্ষে এখনও পর্যন্ত আটজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। একজন এখনও নিখোঁজ। এর আগে ২০ মার্চ বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব (উপসাগরীয় অঞ্চল) অসীম আর মহাজন জানিয়েছিলেন, ছয়জন ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৫ লক্ষ যাত্রী ভারতে ফিরে এসেছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- ভারতীয়


