BGBS | বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে ৬৩৫ কোটি টাকা কোন খাতে কত খরচ? তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

Key Highlightsতৃণমূল সরকারের আমলে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে তদন্তের কথা জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তৃণমূল সরকারের আমলে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে তদন্তের কথা জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতে গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাড়ব না। পুষ্পাদের অবস্থা তো দেখতে পারছেন। তদন্ত হবে।” তবে বাংলায় আগামিদিনে শিল্পোন্নয়ন হবে বলেই আশ্বাস মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “শিল্প, বিনিয়োগ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পদপ্তরের টিম ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসেছে। সেগুলি খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে টিম গঠন করে দিয়েছি। ছোট, মাঝারি, বড় শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করাই লক্ষ্য। তাতেই বেকার সমস্যা সমাধান হবে, রাজস্ব বৃদ্ধির সঙ্গে এগোতে পারব। বড় বিনিয়োগ এলে ব্রিজ নির্মাণ, চিকিৎসাক্ষেত্র, রেল যোগাযোগের উন্নয়ন হবে।”


