Houthis Attack Mecca-Medina | মক্কা-মদিনায় হাউথি আক্রমণ, সৌদি আরবের অভিযোগ অস্বীকার হাউথিদের
Sunday, October 25 2026, 5:46 am

Key Highlightsইয়েমেনের হুথি আন্দোলন মক্কা ও মদিনার পবিত্র শহরগুলিকে তাদের বাহিনী নিশানা করেছে বলে সৌদি আরবের অভিযোগ অস্বীকার করেছে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন ছুঁয়ে ফেললো সৌদি আরবের দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকেও। শনিবার সৌদি আরবের অসামরিক প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (X) নিশ্চিত করে জানানো হয়েছে যে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মধ্যাকাশে সাফল্যের সাথে প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে সেই ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে মক্কা ও মদিনার একাধিক এলাকায়। যদিও এই অভিযোগকে ‘বড় এবং গুরুতর মিথ্যা’ বলে দাবি হাউথিদের। এক্স-এ একটি পোস্টে হাউথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে যে, মক্কা আল-মুকাররমা এবং মদিনা আল-মুনাওয়াররার পবিত্র এলাকাগুলিতে আমাদের বাহিনী হামলা চালিয়েছে বলে সৌদি শত্রুপক্ষ যে প্রচার চালাচ্ছে, তা একটি বড় এবং গুরুতর মিথ্যা।”
- Related topics -
- আন্তর্জাতিক
- সৌদি আরব
- ক্ষেপণাস্ত্র
- শক্তিশালী মিসাইল


