Yemeni-Houthi | ইয়েমেনে সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা হাউথি গোষ্ঠীর! নিহত ৩০, আহত অন্তত ৫০ জন!

Friday, August 7 2026, 4:36 am
Yemeni-Houthi | ইয়েমেনে সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা হাউথি গোষ্ঠীর! নিহত ৩০, আহত অন্তত ৫০ জন!
highlightKey Highlights

ইয়েমেনের সরকারি নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।


ইয়েমেনে ফের হামলা। সূত্রের খবর, সরকারি নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে হাউথি গোষ্ঠী। ইয়েমেনের সরকারি আধিকারিকরা জানিয়েছেন, মারিব ও হাদরামুত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর ক্যাম্পগুলিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সেখানকার মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ জন সরকারি সেনা নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। ইরানের এই হামলার কথা স্বীকার করেছে ইয়েমেনের সেনাবাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File