Kolkata Metro | মেট্রোর কাজের জন্য ভেঙে পড়ে বাড়ি, ৭ বছর পর ঘরে ফিরল বউবাজারের ১৫টি পরিবার!

Saturday, August 22 2026, 10:23 am
Kolkata Metro | মেট্রোর কাজের জন্য ভেঙে পড়ে বাড়ি, ৭ বছর পর ঘরে ফিরল বউবাজারের ১৫টি পরিবার!
highlightKey Highlights

অবশেষে বউবাজারে ফিরতে পারল ১৫ পরিবার। জানা গিয়েছে ওই অঞ্চলে তৈরি হয়ে গিয়েছে ৩টে বাড়ি।


মেট্রো রেলে জুড়েছে হাওড়া এবং শিয়ালদহ। কিন্তু আগস্ট মাস আসলেই বউবাজার শহর কলকাতার যন্ত্রণা মনে করিয়ে দেয়। সেই হাওড়া-শিয়ালদহ লাইনে মেট্রো রেলের কাজের জন্য ২০১৯ সালের অগাস্ট মাস থেকে ঘর ছাড়া হন বউবাজারের দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা। ২০১৯ সালে ৩১ আগস্ট হুড়মুড়িয়ে বউবাজারে ভেঙে পড়ে একাধিক বাড়ি। যারা গৃহহীন হয়েছিলেন, তাদের দীর্ঘ দিনের অপেক্ষা ছিল কবে বাড়ি ফিরতে পারবেন তারা, কবে পাবেন বাড়ি ফেরত। অবশেষে বউবাজারে ফিরতে পারল ১৫ পরিবার। জানা গিয়েছে ওই অঞ্চলে তৈরি হয়ে গিয়েছে ৩টে বাড়ি। সেই সঙ্গে বাকিদের ফেরানোর জন্য একাধিক বাড়ি তৈরির কাজ চলছে। ঠিক যেখান দিয়ে সুড়ঙ্গ গিয়েছে, সেই জায়গায় অবশ্য এখনও বাড়ি ওঠেনি। তবে সাত বছর পরে বাড়ি ফিরতে পেরে কিছুটা স্বস্তি পেলেন সেই বাসিন্দারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File