Tarapith | তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের মালিককে গ্রেপ্তার, পুকুরে বোট নামিয়ে চলছে তল্লাশিও!
Tuesday, August 18 2026, 8:48 am

Key Highlightsতারাপীঠ মন্দিরের কাছে ‘বিদেশিনী’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
তারাপীঠ মন্দিরের কাছে ‘বিদেশিনী’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এবার এই ঘটনায় সোমবারই হোটেলের মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বার, হোটেলের মালিক প্রবীর পালকে গ্রেপ্তার করল পুলিশ।অন্যদিকে, আগুন থেকে বাঁচতে অনেকে হোটেলের পাশের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন বলেও অনুমান তদন্তকারীদের। সোমবার রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছিলেন যে, ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর চিন্তাভাবনা করা হচ্ছে। সেই মতোই মঙ্গলবার সকালে বোট নামিয়ে পুকুরে তল্লাশি শুরু হয়। জলে আর কেউ ডুবে রয়েছেন কি না তা খতিয়ে দেখতেই বোট নামিয়ে তল্লাশি শুরু হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- তারাপীঠ
- অগ্নিকান্ড


