Horses of Mounted Police | হলো না ‘শাপমুক্তি’, ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য কলকাতা মাউন্টেড পুলিশের ঘোড়া! কিন্তু কেন?
Sunday, August 16 2026, 4:33 am

Key Highlightsপ্রাক্তন রাজ্যপালের দিকে পিছন ফিরে দাঁড়ানোর ‘শাস্তিস্বরূপ’ গত চার বছর ধরে রেড রোডের সব কুচকাওয়াজেই পুলিশের ঘোড়ারা ব্রাত্য।
চার বছর পেরোলেও কাটেনি জট। শনিবারও রোড রোডের কুচকাওয়াজে অংশ নিতে পারল না কলকাতা পুলিশের মাউন্টেড পুলিশের ঘোড়ারা। ২০২২ সালে ২৬ জানুয়ারি ঘোড়া নিয়ে রেড রোডে কুচকাওয়াজ করছিল মাউন্টেড পুলিশ। পুলিশের ২০টি ঘোড়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ দলছুট হয়ে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিকে পিছন ফিরে দাঁড়ায় পুলিশের ঘোড়া ‘আইকনিক’। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিকে পিছন ফিরে দাঁড়ায় সে। এরপরই ‘শাস্তিস্বরূপ’ গত চার বছর ধরে রেড রোডের সব কুচকাওয়াজেই পুলিশের ঘোড়ারা ব্রাত্য। আশা, ২০২৭ সালের সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজে যোগ দেওয়ার প্রস্তাব নিচ্ছেন মাউন্টেড পুলিশের ঘোড়ারা।


