Uttarakhand | উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ে মৃত ৮! আহত হয়েছেন ২৬ জন!
Tuesday, November 17 2026, 1:30 pm

Key Highlightsভোরের আলো ফোটার আগেই উত্তরাখণ্ডের টেহরি গাড়োয়াল জেলায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
ভোরের আলো ফোটার আগেই উত্তরাখণ্ডের টেহরি গাড়োয়াল জেলায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৬ জন।মঙ্গলবার ভোরে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কের গুলার বাজারের কাছে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের দিকে যাওয়া বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে ঋষিকেশের এইমস সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখন্ড
- বাস দুর্ঘটনা


