Karnataka | কর্নাটকে জ়িপলাইন ছিঁড়ে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, ৩০-৪০ ফুট নীচে পড়লেন যুবক!
Monday, July 20 2026, 11:00 am

Key Highlightsকর্নাটকে জ়িপলাইন ছিঁড়ে পড়ে প্রায় ৩০ থেকে ৪০ ফুট নীচে পড়ে গেলেন এক যুবক!
কর্নাটকে জ়িপলাইন ছিঁড়ে পড়ে প্রায় ৩০ থেকে ৪০ ফুট নীচে পড়ে গেলেন এক যুবক! ঘটনাটি ঘটেছে কর্নাটকের উত্তর কানাড়া জেলায়। জানা গিয়েছে, আহত যুবকের নাম কুবের সুরপুরা (২৪)। সূত্রের খবর, কুবের আদতে বিজয়পুরা জেলার বাসিন্দা। তিনি উত্তর কানাড়াতে ঘুরতে গিয়ে স্টারলিং রিভার রিসর্ট নামে একটি বেসরকারি মালিকানাধীন রিসর্টে থাকছিলেন। সেই রিসর্টের মধ্যেই ছিল জ়িপলাইন রাইডিংয়ের ব্যবস্থা। সমস্ত নিরাপত্তাবিধি মেনেই জ়িপলাইন রাইড করতে গিয়েছিলেন কুবের। কিন্তু মাঝপথে হঠাৎই জ়িপলাইন ছিঁড়ে গিয়ে বিপত্তি বাধে। প্রায় ৩০ থেকে ৪০ ফুট নীচে পড়ে যান কুবের। গুরুতর আহত হন তিনি। দেহের একাধিক হাড় ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় স্নায়ুও। এরপর পরিবারের তরফে রিসর্টের বিরুদ্ধে অবহেলা এবং গাফিলতির অভিযোগ করা হয়েছে। কুবেরের পরিবারের দাবি, জ়িপলাইনটি ঠিকমতো পরিচর্যা করা হতো না।


