Hormuz Strait-India | ৯০ হাজার টনেরও বেশি LPG নিয়ে হরমুজ পেরোলো ২ ভারতীয় জাহাজ! জ্বালানি সংকট ঘুচবে কি?
Saturday, March 28 2026, 3:17 pm

Key Highlightsশনিবার আবারও দু’টি ভারতীয় জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দেওয়া হল। ইতিমধ্যেই গ্যাস বোঝাই জাহাজদু’টি হরমুজ পেরিয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। যদিও ভারতীয় জাহাজকে ফ্রি পাস্ দিয়েছে তেহরান। সূত্রের খবর, শনিবার হরমুজ প্রণালী পার হয়েছে আরও দুটি ভারতীয় জাহাজ। সবমিলিয়ে ৯০ হাজার টনেরও বেশি এলপিজি রয়েছে BW ELM এবং BW TYR নামে ওই দু’টি জাহাজে। সূত্রের খবর, হরমুজ সংলগ্ন এলাকায় এখনও ২০টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে বলে খবর। একমাসব্যাপী যুদ্ধের মধ্যে সব মিলিয়ে ৪টি গ্যাসবাহী জাহাজ আসছে ভারতে। চিন, রাশিয়া, পাকিস্তানের জাহাজও পার হচ্ছে হরমুজ দিয়ে।


