Hooghly | বুলডোজার চালিয়ে অবৈধ টোল অফিস ভাঙলেন খোদ বিধায়ক! শোরগোল কোন্ননগরে
Friday, May 22 2026, 2:07 pm

Key Highlightsশুক্রবার নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার চালিয়ে টোল অফিস ভেঙে দিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী।
২০০০ সালে রেল ও রাজ্য সরকারের যৌথ ভাবে তৈরি করেছিল কোন্ননগর রেল স্টেশনের আন্ডারপাসে অবস্থিত টোল। সম্প্রতি অবৈধ নির্মাণের অভিযোগ উঠতেই শুক্রবার নিজে দাঁড়িয়ে বুলডোজার চালিয়ে টোল অফিস ভেঙে দিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বলেন, ‘২০০৮ সালে লিজ দেওয়া হয়েছিল। তার পর থেকে আর অনুমোদনপত্র রিনিউ করা হয়নি।’ সম্প্রতি সমস্ত অবৈধ টোলগেট বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। বিধায়কের অভিযোগ, পুরসভা কোনো নথিই দেখাতে পারেনি। ইতিমধ্যেই পুলিশকে টোল আদায় বন্ধ করতে বলেন তিনি।
- Related topics -
- রাজ্য
- হুগলী
- টোল প্লাজা
- টোল ট্যাক্স
- কোন্নগর


